বেলদা হাওড়া লোকালট্রেন চালু সহ একাধিক দাবিতে বেলদা স্টেশন মাস্টারকে ডেপুটেশন
দি নিউজ লায়ন ; বেলদা হাওড়া লোকাল ট্রেন চালু সহ একাধিক দাবীতে রবিবার বেলদা স্টেশনে স্টেশন মাস্টার এর কাছে ডেপুটেশন দিল বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চালু করা হয়েছে লোকাল ট্রেন। কিন্তু বেলদা খড়গপুর শাখার বেলদা থেকে লোকাল ট্রেন চালু করা হয়নি।যার ফলে অনেক অসুবিধের মধ্যে যাতায়াত করতে হচ্ছে সাধারন মানুষ থেকে শুরু করে ক্ষুদ্র ব্যাবসায়ীদের।
সেই লোকাল ট্রেন যাতে দ্রুত চালু করা হয় বেলদা থেকে তারই দাবীতে রবিবার পশ্চিম মেদিনীপুরের বেলদা রেল ষ্টেশনের স্টেশন মাস্টার কে একটি ডেপুটেশন দেওয়া হয় বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে। এবং তাদের আরো দাবী ছিল বেলদা হাসপাতাল যাওয়ার রাস্তায় রেল গেট দীর্ঘক্ষণ পড়ে থাকার ফলে হাসপাতালে যাওয়ার সময় অনেক রোগীকে অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে।
তাই সেই রাস্তায় যাতে একটি ওভার ব্রিজ করা তার ব্যবস্থা করা জন্য। এদিন ডেপুটেশন কর্মসুচিতে উপস্থিত ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান ও নারায়ণগড় এর বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, তৃণমূল কংগ্রেসের নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির চন্দ সহ অন্যান্যরা।
এদিন রেল ষ্টেশন এ ডেপুটেশন এর পরে বেলদা গান্ধী পার্কে একটি অবস্থান করে সমিতির সদস্যরা। দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান বলেন এলাকার প্রতিটি মানুষের স্বার্থে যাতে দ্রুত বেলদা থেকে হাওড়া ট্রেন চালু করা যায় তার জন্য আমরা বেলদা স্টেশন এর স্টেশন মাস্টারকে লিখিতভাবে ডেপুটেশন দিয়েছি। আশা করি উনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।

Post a Comment